মোঃ জাবেদুল আলমের রয়েছে একটি সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত ব্যাংকিং ক্যারিয়ার। তিনি ২০০০ সালে এইচএসবিসি বাংলাদেশে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে ব্র্যাক ব্যাংক পিএলসি. ও ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এ দায়িত্ব পালন করেন। ২৬ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক রূপান্তর ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ব্যবসায়িক নেতৃত্ব, ট্রানজ্যাকশন ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর এবং কৌশলগত ব্যবসা উন্নয়নে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা।
জনাব আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
